ডিম ভাজা ‘কম’ দেওয়ার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রামে মিয়াবাজার হাইওয়ে ইন রেস্টুরেন্টে ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় রেলমন্ত্রী মুজিবুল হক ও স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা ওই রেস্টুরেন্টে নাস্তা করতে যান। এ সময় ডিম ভাজা কম দেওয়ার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগ রেস্টুরেন্ট কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। বাকবিতণ্ডার এক পর্যায়ে রেলমন্ত্রী রেস্টুরেন্ট ত্যাগ করেন। এরপরই ছাত্রলীগ-যুবলীগ ওই রেস্টুরেন্টে ভাঙচুর চালায়।

রেস্টুরেন্টের মালিক ইশতিয়াক আহমদ জানান, কিছু সমস্যা হয়েছে। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেছেন।

উজিরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজান মিয়া বলেন, রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কিছু সমস্যা হয়েছে। আমরা তা মিটমাট করে ফেলব।

চৌদ্দগ্রাম থানার ওসি বলেন, রেস্টুরেন্টে কিছুটা ঝামেলা হয়েছে। ছাত্রলীগ কর্মীরা হালকা ভাঙচুর করেছে শুনেছি।

এএইচ