বোমা বিস্ফোরণে মনিরুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আঁখিরা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দাউদপুর ইউনিয়নের লাউগাড়ি এলাকায় সিসিডিবি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বোমাটি পড়ে ছিল। মনিরুল কৌতূহলবশত বোমাটি দেখতে যান। এরপর বোমাটি ধরার সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মনিরুল।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেএ





