নীলফামারীতে জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানের ৬ষ্ঠ দিনে একজন নিষিদ্ধ ঘোষিত একজন জেএমবি সদস্য ও একজন জামায়াত কর্মীসহ ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত জেলার ছয় উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত জেএমবি সদস্য হলো আব্দুল হাফিজ (৩২)। সে জলঢাকা উপজেলার খারিজা গোলনা গুচ্ছ গ্রামের আব্দুল হাই মুন্সির ছেলে।

নীলফামারী পুলিশ কন্ট্রোলরুম সুত্র মতে, সাঁড়াশি অভিযানের ৬ষ্ঠদিনে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্য ও একজন জামায়াত কর্মী রয়েছেন।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসাইন জানান, এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

এমআর