গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন। এ সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪৮ জন। করোনা শনাক্তের হার প্রায় ৩৭ দশমিক ১৬ শতাংশ।
আজ সোমবার (২৬ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের নয়টি ল্যাবে দুই হাজার ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ৮৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৫৮০ জন এবং বিভিন্ন উপজেলার ২৬৮ জন রয়েছেন।
উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে- লোহাগাড়ার ১৬ জন, সাতকানিয়ার সাতজন, বাঁশখালীর নয়জন, আনোয়ারার তিনজন, চন্দনাইশের ৩০ জন, পটিয়ার ৪৩ জন, বোয়ালখালীর ৩৮ জন, রাঙ্গুনিয়ার ৩২ জন, রাউজানের চারজন, ফটিকছড়ির ১৪ জন, হাটহাজারীর ১০ জন, সীতাকুণ্ডের ১৭ জন, মিরসরাইয়ের ১২ জন ও সন্দ্বীপের ৩৩ জন রয়েছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৩২৬ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৫৭ হাজার ৫৮৯ জন। আর বিভিন্ন উপজেলার ১৮ হাজার ৭৩৭ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে চারজন নগরের বাসিন্দা, আর বাকি আটজন নগরের বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৮৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৪৭ জন নগরীর, আর বিভিন্ন উপজেলার ৩৫০ জন।
উল্লেখ্য, রোববার চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিল ১১ জন। আর করোনা আক্রান্ত হয়েছিলেন ৮০১ জন। করোনা শনাক্তের হার ছিল ৩৮ দশমিক ৫৪ শতাংশ।
এইচএন





