নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় রুহুল আমিন (৩২) নামের আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার পটুয়াখালীর বাউফল উপজেলার সানেশ্বরগ্রাম থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়।

ভোর পাঁচটার দিকে নারায়ণগঞ্জ পুলিশেরগোয়েন্দা শাখা (ডিবি) ও বাউফল থানার পুলিশের সমন্বয়ে গঠিত একটি দলতাঁকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেবাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, আজ ভোরে সানেশ্বরে গ্রামের বাড়ি থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করাহয়। তিনি সেনাবাহিনীতে ল্যান্স করপোরাল পদে চাকরি করতেন। সাত খুনের ঘটনারসময় রুহুল আমিন প্রেষণে (ডেপুটেশনে) র‌্যাব-১১তে কর্মরত ছিলেন। ওই খুনেরঘটনায় ফতুল্লা মডেল থানায় করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওসি নরেশ চন্দ্র কর্মকার জানান, আজ বেলা ১১টার দিকে ডিবির সদস্যরা রুহুল আমিনকে নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়েছে।

এমআর