রাজধানীর উত্তরখানে মানুষের জন্য ভালবাসা ফাউন্ডেশন এর পক্ষ থেকে ‘দেশটাকে পরিস্কার করি’ দিবস উদযাপন করা হয় ।সকাল ১১টায় এই কর্মসূচীর উদ্বোধন করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস আলী এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ সিরাজুল হক ।

এতে প্রায় অর্ধশত সেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। সকালে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয় ।

সামাজিক সংগঠন পরিবর্তন চাই এর আহব্বানে মানুষের জন্য ভালবাসা ফাউন্ডেশন এতে অংশগ্রহণ করে। এ সময় সেচ্ছাসেবীগন রাস্তার দু-পাশের পরে থাকা খাবারের প্যা্কেট,পলিথিন, সিগারেট এর টুকরা ‌এবং এরকম যে সব ময়লা ডাস্টবিনে না ফেলে উন্মুক্ত স্থানে ফেলে সেগুলো নিয়ে নিদিষ্ট ডাস্টবিনে ফেলা এবং রাস্তার পথচারী ও দোকানদারদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করে থাকেন ।

এই সময় ফাউন্ডেশন এর সভাপতি বলেন,দেশবাসীর মধ্যে যদি যেখানে সেখানে ময়লা ফেলার প্রবণতা কমিয়ে আনা যায়, তবেই আমাদের বাংলাদেশ হবে বিশ্বের মধ্যে অন্যতম একটি সুন্দর দেশ ।

কেবি