রাজধানীর দারুস সালাম টেকনিক্যাল মোড়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৬২) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দারুস সালাম থানার পিএসআই ওয়াহেদুর রহমান সুমন জানান, ভোরে একটি গাড়ির নিচে চাপা পড়ে ওই বৃদ্ধ গুরুতর আহত হন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
জাতীয়
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
রাজধানীর দারুস সালাম টেকনিক্যাল মোড়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৬২) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দারুস সালাম থানার পিএসআই ওয়াহেদুর রহমান সুমন জানান, ভোরে একটি গাড়ির নিচে চাপা পড়ে ওই বৃদ্ধ গুরুতর আহত হন।





