গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে। এতে এনামুল হক মন্টু সভাপতি, জমশেদ আলী সরকার সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলাম সুজা সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

উপজেলার ড. জেড আই চৌধুরী এগ্রিকালচার ট্রেনিং এ্যান্ড রির্সাচ ইনস্টিটিউট হল রুমে রোববার বিকালে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মাওলানা আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্ঠা ও সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুল মান্নান মণ্ডল ও আলহাজ মো. হোসেন স্মৃতি স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. গোলাম আজম খাঁ, উপজেলা জাতীয় পাটির আহ্বায়ক কমিটির সদস্য রাকীব মো. হাদীউল ইসলাম, কাপাসিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জালাল উদ্দিন, ধোপাডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইনঞ্জিনিয়ার এটিএম মাহবুব আলম শাহিন প্রমুখ।

আলোচনা শেষে গোপন ব্যালটের মাধ্যমে রামজীবন ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়।

কেএইচ