রাজধানীর গুলশান-২ এর ৫৫ নম্বর সড়কের একাংশে ধস দেখা দিয়েছে। এতে ওই সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার অতিকুর রহমান জানান, শুক্রবার দুপুরে এ ধস দেখা দেয়। খবর পেয়ে একটি বিশেষ ইউনিট সেখানে গেছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এমন ঘটনা শুনেছি। পাশের লেকের কারণে এই ধস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এমই





