নারায়ণগঞ্জের ব্যবসায়ী সাইফুল অপহরণ ঘটনার মূল পরিকল্পনাকারী আকাশকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী থেকে শনিবার বিকাল পৌনে ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহনগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহ আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আকাশই মূলত সাইফুল অপহরণের পর তার পরিবারের কাছে মুক্তিপণের ২০ লাখ টাকা দাবি করেছিল। বিশেষ কৌশল অবলম্বন করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ।
এর আগে সাইফুল ইসলাম অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে এক দম্পতিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শনিবার ভোর রাতে তাদের আটক করা হয়। তারা হলেন- ইউনুস আলী দুলাল ও তার স্ত্রী নূর জাহান বেগম।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল আহাদ এ প্রসঙ্গে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর রাতে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ঘটনায় তারা জড়িত বলে স্বীকার করে। আরও কিছু নাম ও ঠিকানা পাওয়া গেছে। তাদের আটকে অভিযান অব্যাহত আছে।
গোয়েন্দা পুলিশের এ অভিযানের অংশ হিসেবে শনিবার বিকেল পৌনে ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে সাভার স্মৃতিসৌধের মূল ফটকের বিপরীত দিকের বিসমিল্লাহ হোটেলের কাছে একটি সাদা মাইক্রোবাস থেকে সাইফুলকে ফেলে যায় অপহরণকারীরা।
সাইফুল উদ্ধার হওয়ার পর রাত দেড়টার দিকে সাভারের নবীনগরে র্যাফব-৪ এর কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন র্যােবের মিডিয়া উইংয়ের পরিচালক এটিএম হাবিবুর রহমান।
বৃহস্পতিবার রাত ১০টা থেকে নিখোঁজ ছিলেন নারায়ণগঞ্জের সানারপাড়ের ব্যবসায়ী সাইফুল ইসলাম।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
সাইফুল অপহরণের মূল হোতা আকাশ গ্রেফতার
নারায়ণগঞ্জের ব্যবসায়ী সাইফুল অপহরণ ঘটনার মূল পরিকল্পনাকারী আকাশকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী থেকে শনিবার বিকাল পৌনে ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহনগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহ আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।





