জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গোলনাহার বেগম (৫০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুনামগঞ্জের তাহিরপুরে এ হত্যাকাণ্ড ঘটে।

আহতরা হলেন-নিহতের ছেলে সুলাল মিয়া (৩২) ও তার স্ত্রী লাকি বেগম (২৫)। তাদেরকে তাহিরপুর থানা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

নিহত গোলনাহার উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের পাঠাবুকা গ্রামের শাহাব উদ্দিনের স্ত্রী।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,পাঠাবুকা গ্রামের ফজলুল করিমের ছেলে ইজাজুল ও তার দুই সহোদরের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় নিহতের পরিবারের লোকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইজাজুল তাদের কিল ঘুষি লাথি মারতে থাকে। এতে ঘটনাস্থলে গোলনাহার অজ্ঞান হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঢাকা. ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ