রংপুর জেলার আট উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশঅভিযান চালিয়ে মামলার চার্জশিটভুক্ত ৪৫ আসামিকে গ্রেফতার করেছে ।

রোববার সন্ধা থেকে সোমবার (২৩ মে) সকাল পযর্ন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, গ্রেফতারকৃতরা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছিলো। কিন্তু এসব আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

তিনি জানান, সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমই