অতিরিক্ত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে বরাদ্ধ না দেয়ায় নারায়ণগঞ্জ-৫ ও বরিশাল-৫ আসনের উপনির্বাচন এবং চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা পুনরায় চিঠি দিয়েছে ।
গতকাল মঙ্গলবার অতিরিক্ত ১ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে (ইসি)চিঠি দেয়া হয়েছে।
ইসির সংশ্লিষ্ট সূত্র জানায়, চিঠিতে উল্লেখ করা হয়েছে, নারায়ণগঞ্জ-৫ ও বরিশাল-৫ আসনের উপনির্বাচন এবং চতুর্থ উপজেলা নির্বাচনে দায়িত্ব পালনাকারীনির্বাচনী কর্মকর্তা ওআইনশঙ্খলাবাহিনীর সদস্যদর জন্য যে পরিমান অর্থ বরাদ্ধ করা হয়েছিল তা চাহিদার তুলনায় অপ্রতুল।
বিগত (জুলাই) মাসে এ বিষয়টি উল্লেখ করে চিঠি দেয়া হয়। কিন্তু নির্বাচন কমিশন এ বিষয়ে কোন অর্থ বরাদ্দ দেয়নি। এমনকি কবে অর্থ বরাদ্দ হবে এ বিষয়ে কিছু আমাদের জানানো হয়নি।তাই প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি)কাছে আমাদের আবেদন নির্বাচনে দায়িত্বপালনকারী সকল কর্মকর্তার দিকে তাকিয়ে দ্রুত অর্থ বরাদ্দ দিলে আমরা আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকবো।
ইসি সূত্র আরো জানায়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ চেয়ে অতিরিক্ত অর্থবরাদ্ধ চাওয়ার পর পরই অর্থমন্ত্রণালয় অর্থ চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। কিন্তু অতিরিক্ত অর্থ বরাদ্ধ দিচ্ছেনা অর্থ মন্ত্রণালয়। তাই এ বিষয়টি নিয়েচিন্তায় পড়েছে নির্বাচন কমিশন। তবেদ্রুত কিভাবেঅর্থ বরাদ্দ দেয়া যায় তা নির্ধারণ করতে নির্ধারণ করতে শিগগিরই কমিশন বৈঠকে বসবে নির্বাচন কমিশন।
চিঠিতে, নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনের জন্য ২৪ লাখ ১০ হাজার টাকা অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে। এর মধ্যে রিটানিং কর্মকর্তার পক্ষ থেকে ১০ লাখ টাকা এবং আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে ১৪ লাখ ১০ হাজার টাকা চাওয়া হয়েছে।
এছাড়া বরিশাল-৫ আসনের উপনির্বাচনেও ২০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। এর মধ্যে রিটানিং কর্মকর্তার পক্ষ থেকে ৮ লাখ টাকা এবং আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে ১২ লাখ টাকা চাওয়া হয়েছে।
অন্যদিকে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের বেশ কিছু জেলা থেকে ১ কোটি টাকা ১ লাখ বরাদ্দ চাওয়া হয়েছে। এর মধ্যে রিটানিং কর্মকর্তাদের পক্ষ থেকে ৪৯ লাখ টাকা এবং আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে ৫২ লাখ টাকা বরাদ্ধ চাওয়া হয়েছে।
যেসব জেলার পক্ষ থেকে বরাদ্ধ চাওয়া হয়েছে সে জেলাগুলো হলো- দিনাজপুর, রাজশাহী, সাতক্ষীরা, টাঙ্গাইল, সুনামগঞ্জ, সিলেট ও চট্টগ্রা, ঠাকুরগাঁও, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, খুলনা, বরিশাল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, ফরিদপুর, হবিগঞ্জ, কুমিল্লা, রাঙ্গামাটি ও বান্দরবান।
এ বিষয়ে নির্বাচন কমিশনের এক উপসচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমান অর্থ বরাদ্ধ দিয়েছিল। কিন্তু বিভিন্ন উপজেলা থেকে আরো অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে চিঠি দেয়ার পরই নির্বাচন কমিশন অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে । আশা করি খুব শিঘ্রই অর্থ বরাদ্দ দিবে অর্থ মন্ত্রণালয়।
এ বিষয়ে নির্বাচন কমিশনারর (ইসি) মোহাম্মদ আব্দুল মোবারক বলেন, এ বিষয়ে অর্থমন্ত্রণালায়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। মন্ত্রণালয় থেকে বরাদ্ধ পাওয়ার পর পরই সংশ্লিষ্ট কর্মকর্তাদের অর্থ বরাদ্ধ দেয়া হবে।
উল্লেখ্য,গত জুলাই মাসে সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অর্থ বরাদ্দ চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দেয় সংশ্লিষ্ট কর্মকর্তারা। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে অর্থ বরাদ্দ না দেয়ায় আবারও কর্মকর্তারা চিঠি পাঠিয়েছেন।
নারায়ণগঞ্জ-৫ ও বরিশাল-৫ সংসদীয় আসনের উপনির্বাচন এবং ৭ দফায় দেশের ৪৮৭ উপজেলার মধ্যে ৪৭৫টিতে নির্বাচন সম্পন্ন করেছে নির্বাচন চান কমিশন (ইসি) ।
ঢাকা,এএম, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





