জেলার শেরপুর উপজেলায় চান্দাইকোনা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে ও মাইক্রোবাসের সংঘর্ষে দৈনিক ইত্তেফাকের পাবনা প্রতিনিধি আবু বক্কর সিদ্দীক (৩৫) নিহত হয়েছেন।
বুধবার বিকাল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।
এসময় ইত্তেফাকের আরও ৫ জেলা প্রতিনিধি আহত হন। রাজশাহীতে ইত্তেফাকের সাংবাদিকদের বিভাগীয় সম্মেলন থেকে ফিরে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাসমী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





