ত্রী জাকিয়া বেগমকে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেফতারকৃত মাছরাঙ্গা টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি ও স্থানীয় পত্রিকা “দৈনিক আমাদের গোপালগঞ্জ”-এর সম্পাদক মোর্শেদায়ান নিশানসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাওগাতুল আলম শনিবার বিকালে আসামিদের আদালতে হাজির করেন। জিজ্ঞাসাবাদের জন্য তিনি ১০ দিনের রিমান্ড চাইলে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তা নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠান।

শুক্রবার ভোর রাত ২টার দিকে জেলা শহরের বেদগ্রামে এ খুনের ঘটনা ঘটে। তবে হত্যাকাণ্ডটি ডাকাতরা ঘটিয়েছে নাকি সাংবাদিক নিশান ঘটিয়েছে সে রহস্যের জট এখনো খোলেনি।

নিহতের বাবা জালাল উদ্দিন মল্লিক বাদী হয়ে সাংবাদিক নিশান, তার ভাই ও, ভগ্নিপতিসহ চারজনকে আসামী করে শুক্রবার বিকেলে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন।

এমএম