কোরবানির বর্জ্য পরিস্কার না হওয়া পর্যন্ত সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ কাজ চলবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
শুক্রবার বেলা পৌনে তিনটায় রাজধানীর ধোলাইখাল সাদেক হোসেন খোকা মাঠের পাশে বর্জ্য অপসারণ কাজের উদ্বোধনের সময় তিনি এসব কথা জানান।
তিনি বলেন, যতোক্ষণ পর্যন্ত কোরবানির পরিস্কার না হবে ততোক্ষণ পর্যন্ত রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ কাজ চলবে।
অপরদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আনিসুল হক বলেছেন আগামি ৩০ ঘন্টার মধ্যে সকল বর্জ্য অপসরণ করা হবে।
এআই





