দ্রুত বিচার আইনের একটি মামলায় গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদকে দুইদিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগমের আদালতে বৃহস্পতিবার দুপুরে পাঁচদিনের জন্য রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার কালিয়াকৈরের মৌচাক কারখানার পরিত্যাক্ত মালামালের ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে ১০ জন আহত হন। এদের মধ্যে সেলিম মিয়া নামে একজন বুধবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পুলিশ গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ এরশাদকে আটক করে।

অতঃপর দ্রুত বিচার আইনে একটি মামলায় এজাহারভুক্ত করে মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে পাঠায় পুলিশ। বৃহস্পতিবার আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই