দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে যুবলীগ নেতা সুজন হত্যার ঘটনায় নূর জাহান (৪৫) নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

তিনি হিলির বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী। শনিবার (৬ আগস্ট) রাতে তাকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, শনিবার একটি পুকুরের দখল নেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বোয়ালদাড় ইউনিয়ন যুবলীগের সভাপতি বদিউজ্জামান সুজন নিহত হন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নূর জাহানকে থানায় আনা হয়েছে।

নিহত যুবলীগ নেতা হাকিমপুর ডিগ্রি কলেজের প্রভাষক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

 

এমএনজে