রংপুরের বিভিন্ন স্থানে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৭ কর্মীসহ ৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর ইলিয়াস নুরী জানান, গ্রেফতার বিএনপি-জামায়াতের ১৭ কর্মীর মধ্যে বিএনপির দুইজন ও জামায়াতের ১৫ কর্মী।

তিনি জানান, গ্রেফতার বিএনপি-জামায়াতের এসব কর্মীর বিরুদ্ধে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে।

এদিকে একই সময় জেলার বিভিন্ন স্থান থেকে মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, ছিনতাই, চুরি-ডাকাতি, রাহাজানি ও হত্যা মামলার ৩৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি

এআর