আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ কার্ড পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার দুপুর সাড়ে ১২টায় দলের সমাজকল্যাণ সম্পাদক আবুল খায়ের ভুঁইয়া, দলের নেতা আকন্দ কুদ্দুস, অধ্যাপক আমিনুল ইসলাম এই কার্ড ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন।

দুই নেত্রীর মধ্যে দীর্ঘদিন দেখা-সাক্ষাৎ না হলেও ঈদ ও বাংলা নববর্ষের প্রাক্কালে তারা কার্ড পাঠিয়ে শুভেচ্ছা বিনিময়ে করে থাকেন।

এমই