ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মধুপুর বাজারে ৫টি গাড়িতে ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তারা দুটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে জানা গেছে। মঙ্গলবার রাত নয়টার দিকে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ইবি থানা সূত্রে জানা যায়, রাত পৌনে নয়টার দিকে কুষ্টিয়া থেকে খুলনাগামী ৫টি মালবাহী ট্রাকে ভাংচুর চালায় দুবৃর্ত্তরা। এসময় তারা দুটি ট্রাকে অগ্নিসংযোগ করে। এতে ট্রাকদুটি ভস্মীভূত হয়ে গেছে। এঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ইবি থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান ঘঁনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ঘটনাস্থল আছি, আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।
জেএ