নাটোর সদর উপজেলায় ট্রেনের সঙ্গে নসিমনের সংঘর্ষে ৩ নসিমন যাত্রী নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ইয়াছিনপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নাটোর সদর থানার ওসি (তদন্ত) আব্দুস সাত্তার জানান, রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের ৩ নসিমন যাত্রী নিহত হন। আহত হয়েছেন অন্তত ৬ জন।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউবিডি.কম, কেএইচ, জেআই





