নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবসে ময়মনসিংহে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন 'অধিকার'। শুক্রবার সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারি কমান্ডার প্রকৌশলী নজরুল ইসলাম, জেলা ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম মনি, ময়মনংসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,

ময়মনসিংহ সিটি প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব আলী, সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন, মুক্তিযোদ্ধা ফারুক আনোয়ার, সাংবাদিক আব্দুল আউয়াল, শেখ ইউসুফ লিটন, ওয়াহিদুজ্জামান, অধিকারের জেলা সমন্বয়কারি আব্দুল কাইয়ুম প্রমুখ।

ওএইচ/ এআর