রোববার (২৮ জুন) সকাল পৌনে ৭টার দিকে গ্যাসবেলুন উত্তরা থেকে মতিঝিলগামী রেল আটকে যাওয়ার খবর পাওয়া যায়। এর কিছুক্ষণ পর বেলুনগুলো অপসারণের করলে আবারও স্বাভাবিক হয়েছে মেট্রো চলাচল।

প্রত্যক্ষদর্শীরা জানান, একগুচ্ছ উড়ন্ত গ্যাস বেলুন মেট্রোরেলের তারে জড়িয়ে যায়। এতে সয়ংক্রিয়ভাবে মেট্রোরেলের লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এসময় উত্তরা উত্তর থেকে ছেড়ে আসা মতিঝিলগামী ট্রেনটি লাইনেই আটকে ছিল।

বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশ কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর মো. মাসুদ রানা জানান, টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য অংশে এই ঘটনা ঘটে। মেট্রোরেলের হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন উড়ে এসে আটকে যায়। এরপরই বেলুন অপসারণের কাজ শুরু হয়।

তিনি আরও বলেন, সকাল ৭টার দিকে বেলুন অপসারণের কাজ শেষ হলে মেট্রো চলাচল শুরু হয়।

এনএইচ