সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য নিশ্চিত করেছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, স্থগিত সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২০টি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের (সৌদিয়া) ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট রুটে স্থগিত ফ্লাইটের তালিকায় রয়েছে ইন্ডিগোর ২৪টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট।
ফ্লাইট স্থগিত থাকায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন হাজারো যাত্রী। বিশেষ করে সৌদি আরবগামী এবং দেশটি থেকে ট্রানজিট নিয়ে অন্য দেশে যাওয়ার যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েছেন।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে। তবে কবে নাগাদ সব ফ্লাইট স্বাভাবিক সময়সূচিতে ফিরবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এস














