“শিক্ষার আলো জালাবো,ডিজিটাল বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৭ উদযাপন উপলক্ষে শতভাগ ভর্তি নিশ্চিতকরনের লক্ষে বান্দরবানে প্রাথমিক শিক্ষা সমস্যা ও সমাধান বিষয়ক এক কার্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারী) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ব্রজ কিশোর সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অনান্যের মধ্যে আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক ,অতিরিক্তি জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চেীধুরী ,জেলা নিবার্হী কমিশনার মো: শামীম হোসেন, বান্দরবান প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মিনারুল হক ,জেলা সহকারী শিক্ষা অফিসার লিটন বড়ুয়া প্রমুখ।

প্রধান অতিথি বলেন দেশকে নিরক্ষর মুক্ত করে ডিজিটাল বাংলাদেশে রুপান্তুরত করতে হলে ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষায় আগ্রহী করে তুলতে হবে এবং তার জন্য সকলকে একযোগে কাজ করে যেতে হবে । সকলের সার্বিক সাহোযোগিতা ও আন্তরিকতা পাশে থাকলে আমাদের দেশের প্রতিটি ছেলে মেয়ে শিক্ষার আলোর আলোকিত হবে বলে তিনি জানান ।

এমই