নাটোর জেলার বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (২০) এক যুবক নিহত হয়েছেন। উপজেলার মানিকপুর কলাবাগান এলাকায় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার মানিকপুর কলাবাগান এলাকায় নাটোর থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখি একটি ট্রাকের সংঘর্ষ হয়। এসময় অন্তত তিনজন আহত হন।

আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকী দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএনজে