রোধী দলীয় নেতাকর্মীদের হত্যা, গুম, গুলি, গণগ্রেপ্তারের প্রতিবাদে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহনযোগ্য নির্বাচনের দাবীতে ২০ দলীয় জোট ঘোষিত অনির্দিষ্টিকালের অবরোধের ৫০তম দিন ও দেশব্যাপী ৭২ ঘন্টা হরতালের ৩য় দিনে নগরীতে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখা।
মঙ্গলবার সকালে নগরীর টুটপাড়া এলাকায় এ মিছিল বের করা হয়। ছাত্রশিবির নেতা আবু বকর সিদ্দিকের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, আরাফাত হোসেন, রাফসান জানি, বেলাল হোসেন, মাহমুদ, প্রমুখ।
এছাড়া সোমবার সকালে শহরের সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে মিছিল করেছে সোনাডাঙ্গা থানা জামায়াত।
ইআর





