অগ্নি প্রতিরোধ ব্যবস্থা না থাকায় নগরীর পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নগরীর চান্দগাঁও এলাকার এ কবির টাওয়ার ব্যবসায়ী সমিতিকে ৪০ হাজার টাকা, আলী আকবর মার্কেটের শাহ আমানত স্টোরকে ১০ হাজার টাকা, মোহরা এলাকার দি জামান হোটেলকে ১০ হাজার টাকা, কামাল বাজার ব্যবসায়ী সমিতিকে ৫০ হাজার টাকা ও আবদুর রউফ ইউনিক বোর্ড মিলসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ফায়ার সার্ভিসের উর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ সদস্যরা অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম জানান, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ফায়ার লাইসেন্স ও পর্যাপ্ত অগ্নি প্রতিরোধ ব্যবস্থা না থাকায় অগ্নি নির্বাপন ও প্রতিরোধ আইন ২০০৩ অনুযায়ী জরিমানা করা হয়েছে।
একইসঙ্গে প্রতিষ্ঠানগুলোকে অতি দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স করে নেওয়া ও পর্যাপ্ত অগ্নি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জেআই,





