কুষ্টিয়ার মিরপুরে পুলিশ অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ আহসান হাবীব স্বপন মালিথা (৪৮) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে।

সে উপজেলার আমলা ইউনিয়নের আমলা ইক্ষু সেন্টারপাড়ার মৃত আহার আলী মালিথার ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

রোববার রাত ১১টার দিকে নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে রোববার রাতে স্বপন মালিথা নিজ বাড়ীতে অভিযান চালিয়ে ১টি ইউএস’র তৈরী বিদেশী পিস্তল, ম্যাগজিন ও ৩ রাউন্ড তাজা গুলিসহ তাকে আটক করা হয়।

স্বপন দীর্ঘদিন যাবত এলাকায় বিভিন্ন ধরনে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিলো।

এসএইচ