কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে আজিবার মন্ডল (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (০৫ মে) সকাল ৯টার সময় মিরপুর রেলওয়ে স্টেশনের নিকটবর্তী রেলওয়ে ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিবার মন্ডল উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামের মৃত ছাবেদ মন্ডলের ছেলে।

মিরপুর স্টেশনের মাস্টার মীর ইসরাফিল হোসেন জানান, সকালে আজিবার মন্ডল জিকে ক্যানেলে ওপর রেলওয়ে ব্রিজ পার হচ্ছিলেন। এমন সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী সাগড়দাড়ী এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এসময় ট্রেনের নিচে কাটা পড়ে তার শরীর প্রায় শতাধিক টুকরো হয়ে যায় এবং মাথা কেটে পানিতে পড়ে যায়।