মানবতাবিরোধী অপরাধে সু্প্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার প্রতিবাদে ও বুধবারের হরতালের সমর্থনে ময়মনসিংহে মিছিল করেছে ময়মনসিংহ শহর জামায়াতে ইসলামী।

ময়মনসিংহ শহর জামায়াত থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে দলটি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ২ টার দিকে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোজাম্মেল হক আকন্দের নেতৃত্বে একটি মিছিল শহরের পায়রা চত্বরের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেব আলী রোড রেলক্রসিং এ গিয়ে শেষ হয়।

এসময় শহর জামায়াতের আমীর কামরুল আহসান ইমরুল, শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য হায়দার করিম, আনোয়ার হাসান সুজন, শহর শিবিরের সেক্রেটারী রেজাউল করিম, জেলা দক্ষিণ শিবিরের সভাপতি মাহফুজুর রহমান মুক্তা, জেলা উত্তর শিবিরের সেক্রেটারী মাহবুব আকন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসএইচ