কক্সবাজারের টেকনাফে ৮০টি গুলিসহ মো. সালাম (৪০) নামে রোহিঙ্গা জঙ্গি সংগঠনের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সকালে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। তিনি মিয়ানমারের মংডু শহরের খুললম এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি বাস থামিয়ে বাহারছড়া এলাকায় তল্লাশি চালায় বিজিবি সদস্যরা।
মিয়ানমারের এই নাগরিকের পায়ের কাছে মোড়ানো ৮০টি শটগানের গুলি পাওয়া যায়। এ সময় তার কাছে উর্দু ভাষায় লিখিত কিছু কাগজপত্রও পাওয়া গেছে। তাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
এমকে





