নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেছেন, বাংলাদেশে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের কিছুই করার নেই।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত সার্ভার স্টেশন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেছেন, সার্ভার স্ট্রেশনগুলো স্বয়ং সম্পূর্ণ করা হয়েছে। স্থানীয় সব সমস্যার সমাধান এখন থেকে দেয়া হবে। সে লক্ষে এসব সার্ভার স্টেশনগুলোতে লোকবল ও আধুনিক যন্ত্রপাতি দেয়া হচ্ছে। এখন থেকে আর ঢাকায় যেতে হবে না নাগরিকদের।

ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০১৪ পরিদর্শন শেষে গাংনী উপজেলা নির্বাচন নির্বাচন অফিসে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী প্রধান অতিথির বক্তব্য রাখেন।

তিনি বলেন, দেশে নতুন করে ভোটার তালিকার হালনাগাদ শুরু হয়েছে। স্বচ্ছ, নির্ভেজাল পরিপূর্ণ ভোটার তালিকার কাজ করতে বর্তমান নির্বাচন কমিশন কাজ করছে। যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সেসব লোককে ভোটার তালিকাভুক্ত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের দায়িত্বপ্রাপ্তদের একসঙ্গে কাজ করতে হবে।

এসময় খুলনা বিভাগীয় নির্বাচন অফিসার মুজিবুর রহমান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ সারওয়ার হোসেন, ওসি রিয়াজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা,৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ