বিএনপি চেয়ারপারসনসহ দলীয় নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বগুড়ায় আধাবেলা হরতাল পালন করেছে ২০ দলীয় জোট।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল চলে। এর আগে বুধবার দুপুরে এ  আধাবেলা হরতালের ডাক দেয়া হয়।

হরতালেজেলা শহরের শেরপুর রোড কলোনী, খান্দার, মালতীনগর, বকশী বাজার, নাটাইপাড়া, চেলাপাড়া, নারুলী, সাবগ্রামসহ শাজাহানপুর ও শেরপুর উপজেলাসহ বেশ কিছুস্থানে পিকেটিং এর খবর পাওয়া গেছে। সকাল থেকে জেলায় দূরপাল্লার কোনো যানচলাচল করতে দেখা যায়নি।

তবেসংবাদপত্র, সাংবাদিক, রোগী বহনকারী গাড়ি বা অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি হরতালের আওতামুক্ত ছিল।

ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর