জনদূর্ভোগ কমাতে এবং পেঁয়াজের দামের লাগাম টানতে চট্টগ্রামে পেঁয়াজ বিক্রি করবে পুলিশ।
শনিবার থেকে নগরীর পাঁচ থানার সামনে ৪৫ টাকা কেজি দরে বিক্রি কার্যক্রম শুরু হবে।
প্রতিদিন নগরীর কোতোয়ালি, খুলশি, চাঁন্দগাও, পাহাড়তলী, ইপিজেড থানার সামনে এক টন করে পেঁয়াজ নগরবাসীর কাছে বিক্রি করবে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পেঁয়াজের দামের লাগাম টানতে মাঠে নামছি আমরা। পেঁয়াজ বিক্রি করব আমরাও। প্রতিদিন এক টন পেঁয়াজ আমরা নগরবাসীর কাছে বিক্রি করব। মাত্র ৪৫ টাকা কেজি দরেই প্রতিদিন কোতোয়ালি থানা প্রাঙ্গণ থেকে জনগণ কিনতে পারবে পেঁয়াজ।
এমএম





