মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে বাস চাপায় নানি-নাতি নিহত হয়েছে।

রোববার দুপুরে উপজেলার ষোলঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ শাহিদুল ইসলাম জানান, নাতি জিসানকে (৩) কোলে নিয়ে রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন নানি সালমা বেগম (৩৮)। এ সময় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তারা নিহত হন।

কেএইচ