নড়াইলের নলদী ইউনিয়নের জালালসী এলাকায় নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।জানা যায় মঙ্গলবার বেলা ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।এলাকাবাসী লাশটি নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেন।
ইতোমধ্যে লাশটি ফুলে উঠেছে।লাশের পরিচয় কেউ জানাতে পারেননি।তবে বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে পারে ধারণা করা হচ্ছে।
রায়/নাজিব





