‘যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের আগে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টার অংশ হিসেবে পরিকল্পিতভাবে বিদেশি নাগরিকদের হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেুছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান।

তিনি আরো বলেন, কে বা কারা, কীভাবে, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে এবং কাদের নির্দেশে এ ঘটনা ঘটানো হয়েছে, তা শিগগিরই জানা যাবে।’

বৃহস্পতিবার রাত ১০টায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম কালিনগরে পূজামণ্ডপ পরিদর্শণে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় এস এম মাহফুজুল হক নুরুজ্জামান আরো বলেন, ‘আইএস নামের সংগঠনের কোনো কর্মকাণ্ড এ দেশে নেই। কিছু কিছু লোক আইএসের নাম ব্যবহার করে নিজেদের অপকর্মকে আড়াল করার অপচেষ্টা করছে।’

পূজাম-পের শান্তিশৃঙ্খলা রক্ষার ওই সভায় সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান।

এতে ফরিদপুরের পুলিশ সুপার মো. জামিল হাসান, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আমিনুর রহমান ও পূজা কমিটির সভাপতি পরিমল বালা উপস্থিত ছিলেন।

এসএইচ