২০ দলের ডাকা দেশব্যাপী টানা অবরোধ ও ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিনে অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল করছে জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানা।
থানা আমীর আব্দুল্লাহ রেজার নেতৃত্বে আজ সকাল ৭টার দিকে গাউসুল আজম শুরু হয়ে গাউসুল আজম এভিনউতে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়। এতে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী আবু ইফতি, জামায়াত নেতা আবু সা'দ, মোস্তাকিম,তাজ,ছাত্রনেতা সুমন প্রমুখ।
বক্তারা অবিলম্বে জনগনের দাবী মেনে সরকারকে পদত্যাগের এবং অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ক্রসফায়ার বন্ধ করে শুভবুদ্ধির পরিচয় দেয়ার আহবান জানান অন্যথায় জনরোষের মাধ্যমে এ সরকারকে বিদায় নিতে হবে।
ইআর





