রাজধানীর পুরোনো ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশের একটি মার্কেটে ‍অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও অনুমোদনহীন ঔষধ জব্দ করা হয়েছে।

এ সময় নকল ওষুধ মজুতের অপরাধে চারজনকে তিন লাখ টাকা করে জরিমানা ও একজনকে আটকের নির্দেশ দেন আদালত।

আজ মঙ্গলবার রাতে র‍্যাব ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে এ ওষুধ জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ জানান, চারটি গোডাউন থেকে নকল ও অনুমোদনহীন ঔষধ পাওয়া গেছে। প্রায় দুই ট্রাক পরিমাণ এই ওষুধ জব্দ করা হয়েছে।

এ সময় নামীদামি কোম্পানির ওষুধ নকল করার অপরাধে মাসুদুল আলম নামে একজনকে আটক করা হয়েছে।তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা হবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের ওই কর্মকর্তা।

মাহমুদ.