রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড কর্মকর্তা শফিউল হান্নানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শফিউল হান্নান এবং রাজউকের ছাড়পত্র শাখার পরিচালক সিরাজ, উপপরিচালক আলী খানসহ নকশা ও ভূমি শাখার বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মোটা অঙ্কের টাকা নিয়ে ড্যাপে চিহ্নিত ভূমি সাধারণ জমি হিসেবে দেখিয়ে ছাড়পত্র প্রদান ও নকশা অনুমোদনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাঁকে তলব করা হয়েছে।
বৃহস্পতিবার দুদকের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম তাঁকে তলব করে নোটিশ পাঠান।
নোটিশে তাঁকে ২০ জানুয়ারি সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে। একই সঙ্গে ২০১৫ সালে তাঁর দপ্তর থেকে অনুমোদন হওয়া নকশার তালিকা নিয়ে আসতে বলা হয়েছে।
অনুমোদিত নকশাগুলোর মধ্যে কতটি নকশা নির্ধারিত ৪৫ দিনের মধ্যে অনুমোদন হয়েছে সে তথ্যও আনতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে অনুমোদন না হওয়া নকশার তালিকার পাশাপাশি এর কারণও তুলে ধরতে বলা হয়েছে।
এমকে





