বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা এলাকায় একটি নৌকা ডুবে গেছে। তবে শনিবার সকাল ১১টার ওই ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হয়নি।
স্থানীয়রা জানান, বাড়িতে পানি ওঠায় সকালে বন্যাদুর্গত একটি পরিবার মালপত্র নিয়ে নৌকায় করে নিরাপদ স্থানে যাচ্ছিল। নৌকাটি বন্যা কবলিত চন্দনবাইশা এলাকায় পৌঁছালে হঠাৎ ডুবে যায়।
এসময় স্থানীয়রা দু’টি নৌকা নিয়ে ডুবে যাওয়া নৌকার যাত্রীদের উদ্ধার করেন। তবে নৌকাটি এখনো পাওয়া যায়নি। স্থানীয়ভাবে সেটি উদ্ধারের চেষ্টা চলছে।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





