দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে আজ সকাল সাড়ে ১০ টায় বিএসএফ এর আমন্ত্রনে পতাকা বৈঠকে অংশ নিতে ৩ বিজিবি অধিনায়ক লে: কণেল আব্দুর রাজ্জাক তরফদারের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছেন।
প্রতিনিধি দলটি ভারতে গমনের উদেশে হিলি চেকপোস্ট জিরোপয়েন্টে পৌছালে ভারত ৯৬ বিএসএফ অধিনায়ক রাজেন সুদ তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
বিজিবি অধিনায়ক জানান, বৈঠকে সীমান্তে মানুষ হত্যা বন্ধ, চোরাচালান, নারী- শিশু ও মাদক পাচার রোধে আলোচনা করা হবে।
ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





