বঙ্গবন্ধুর হাতে গড়া পরিকল্পনা কমিশন কেউ ভাঙ্গতে পারবে না। যারা এটা ভাঙ্গতে চায়, তাদেরকে আমি সন্দেহ করছি- তারা আমাদের মতের (বঙ্গবন্ধুর অনুসারী) কি না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, এটা ভাঙ্গার কোনো তথ্য আমার জানা নেই। বরং এটিকে আরো শক্তিশালী করা হবে।

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণে পরিকল্পনা কমিশনের ৪টি বিভাগ সচিবালয়ে স্থানান্তর করা হচ্ছে, দেশের বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি প্রকাশিত সংবাদের প্রেক্ষাপটে আজ মঙ্গলবার পরিকল্পনা কমিশনে একনেক বৈঠক শেষে সাংবাদিকবদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, 'জাতির পিতার গড়া এই পরিকল্পনা কমিশনকে আরো শক্তিশালী করার মাধ্যমে তাঁর স্বপ্ন পূরণ করতে হবে। আমি থাকতে এটাকে কেউ ভাঙতে পারবে না।'
তিনি বলেন, আইএমইডিকে আরো বেশি শক্তিশালী করতে হেলিকপ্টার দেয়ার চিন্তা-ভাবনা চলছে। বিভিন্ন প্রকল্পের কাজে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য পরিকল্পনা কমিশন অবশ্যই থাকতে হবে। এ সময় তিনি গত ৭ বছরে সরকারের উন্নয়ন প্রকল্পের চিত্র তুলে ধরেন।

এসএ