রাজধানীর দয়াগঞ্জ মোড়ে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী পথচারী (৫০) নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে সড়ক পার হতে গিয়ে চলন্ত ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৌনে ৯টার দিকে ওই নারী মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
[b]ঢাকা, ২৩ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]