জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ, অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশী খান; এই স্লোগান বাস্তবায়নে আজ (মঙ্গলবার) থেকে ১৫দিব্যাপী নোয়াখালীতে বৃক্ষরোপন অভিযান,ফলদবৃক্ষ ও কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
উপকূলীয় বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান ও মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। এ উপলক্ষে জেলা শহর মাইজদীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ শোভাযাত্রা জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফসহ, জেলার সরকারি বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পরে জেলা শিল্প কলা একাডেমীতে বিভাগীয় বন কর্মকর্তা আমির হোসেন চৌধুরী সভাপতিত্বে এক আলোচনা সভায় জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রনব ভট্টাচায, জেলা দুদকের উপ-পরিচালক তারেকুর রহমান,নোয়াখালী প্রেসক্লাবের আলমগীর ইউসুফ, জেলা আওয়ামীলীগের সহসভাপতি মিয়া মোহাম্মদ শাহজাহানও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন বিএসসি প্রমূখ।
অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন,বন বিভাগের এসিএফ মোহাম্মদ আলী। বৃক্ষ মেলায় অর্ধশতাধিক ফলদ ও বনজ বৃক্ষের স্টল বস।
এমবিএইচ





