লালমনিরহাটের পাটগ্রাম ইউনিয়নের ঘোনাবাড়ী এলাকায় মাইদুল ইসলাম (১৭) নামে এক মাদরাসাছাত্র আত্মহত্যা করেছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পাটগ্রাম ইউনিয়নের ঘোনাবাড়ী এলাকার অলিয়ার রহমানের ছেলে মাইদুল ইসলাম। তিনি স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসায় পড়ালেখা করতেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে মাইদুল ইসলাম নিজ বাড়ীর শোবার ঘরের ধরনায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

বিষয়টি কিছুক্ষণ পর জানাজানি হলে স্থানীয়রা লাশ উদ্ধার করে। পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর