পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সহিংসতায় বিভিন্ন জেলায় আহত ১৬ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি হয়েছেন।
শনিবার (২৮ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তারা ঢামেকে চিকিৎসাধীন হন।
আহতরা হলেন- নড়াইল, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার। তাদের নাম- জাকির হোসেন, জামাল হোসেন, হুমায়ন কবির, মো. রায়হান, সাদ্দাম, মাহিন, ইমরান, এনামুল, সালাম উদ্দিন, আমির হোসেন, আব্দুল কাদির ভূইয়া, শিমুল, মনির হোসেন, আজমত আলি ও বায়জিদ।
ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজ্জামেল হক জানান, বিভিন্ন জেলার ইউপি নির্বাচনে সহিংসতায় তারা আহত হয়েছেন। যাদের মধ্যে অধিকাশই গুলিতে আহত।
ওএফ





