কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খরুলিয়ার দরগা এলাকায় বাসের সঙ্গে মাক্রোবাসের  সংঘর্ষে  সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

মঙ্গলবার বেলা পৌনে ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবদুস সামাদ জানান, মঙ্গলবার পৌনে ৩ টার দিকে খরুলিয়া দরগা এলাকায় কক্সবাজার শহরগামী শ্যামলিমা ও চকরিয়াগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।

পরে কক্সবাজার সদর হাসপাতালে মারা যান আরও একজন। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন-রামুর রশিদনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আলম।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই